বেঁচে রব পৃথিবীতে আনাচে কানাচে
জুলফিয়া ইসলামের 'বেঁচে রব পৃথিবীতে আনাচে কানাচে' উপন্যাসে মিলি নামের এক নারীর গল্প। মিলি একটি এনজিওতে কাজ করে, যারা সমাজের নিম্ন স্তরের মানুষকে মানসিক সহায়তা দেয়, দৃঢ় হতে শেখায়। আইনি সহায়তা দিয়ে তারা সমাজের সাথে দ্বন্দ্বেও নামে। আর্থিক সহায়তা তেমন দিতে পারে না, তবুও চেষ্টা করে, কখনো কখনো অপর্যাপ্ত ফান্ড থেকে খামছি দিয়ে কিছু অর্থ বের করে আনে।
মিলির সভাপতিত্বে তার অপরিসর কক্ষে মিটিং চলছিল। উপস্থিত ছিলেন চিকিৎসক শিলা, সাহিত্যিক রেবা এবং ব্যবসায়ী তাহের। মিলির স্বামী মাসুম আজ উপস্থিত নেই, তাতে কোনো সমস্যা নেই, মিলিই তার প্রক্সি।
মিস্টার তাহের একজন সত্যিকার ভদ্রলোক, অমায়িক আর সংবেদনশীল। এই প্রতিষ্ঠানের একমাত্র অর্থের যোগানদাতা তিনি, প্রায় প্রতিষ্ঠাতাই বলা চলে। কিন্তু এই ক্রেডিট তিনি মিলিকেই দিতে চান, কারণ তার মতে মিলির মতো ডেডিকেটেড একজনকে পেয়েছেন বলেই এই প্রতিষ্ঠান টিকে আছে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849173762 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।