আমি ও আমার মুক্তিযুদ্ধ
পান্না কায়সারের 'আমি ও আমার মুক্তিযুদ্ধ' একটি শহীদের স্ত্রীর আত্মকথন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আল বদর বাহিনী তার ডাক্তার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যায়, পরে ফকিরপুলের ডোবায় তার লাশ পাওয়া যায়। তখন সে অন্তসত্ত্বা ছিল, তার ছেলের জন্ম হয় ১৯৭২ সালের জানুয়ারিতে। খুব অল্প বয়সী এই শহীদের স্ত্রীকে লেখক কঠিন সংগ্রামের মুখোমুখি হতে দেখেছেন। নবজাতক শিশু নিয়ে সে কখনো ভাইয়ের বাসায়, কখনো বোনের বাসায় আশ্রয় নিয়েছে, কিন্তু বারবার মনে হয়েছে সে যেন কারও গলগ্রহ।
লেখক প্রাণের টানে তাকে কাছে টেনে নিয়েছেন, গভীর মমত্ববোধে পাশে দাঁড়িয়েছেন। একটি বাড়ি বরাদ্দ পেয়েও নিদারুণ আর্থিক সংকটে তার দিন কেটেছে। শিশু পুত্র সাক্ষীকে নিয়ে তার অবিরাম সংগ্রাম, আর ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে না পারার বেদনা তাকে যন্ত্রণাকাতর করে রেখেছে। দীর্ঘ আটত্রিশ বছর ধরে লেখকের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। এই গ্রন্থে সেই শহীদের স্ত্রীর জীবনের কিছু কথা তুলে ধরা হয়েছে, যা লেখক লিখেছেন শুধুই বিবেকের তাড়নায়। তার অনুরোধে পূর্ণ নাম প্রকাশ করা হয়নি, কারণ এই নিভৃতচারিণী নারীর কষ্ট ও যাতনার গল্প যেন নিভৃতই থাকে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847000612557 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।