চিলেকোঠার সেপাই
আখতারুজ্জামান ইলিয়াসের কালজয়ী উপন্যাস 'চিলেকোঠার সেপাই' পাঠককে নিয়ে যায় ১৯৬৯ সালের উত্তাল পূর্ব বাংলায়। জীবনস্পর্শী এক মন্ত্রের মুখে তখন চারদিক বিস্ফোরিত। কেঁপে ওঠে ঢাকা শহর, বন্দর, গঞ্জ, নিভৃত গ্রাম, এমনকি যমুনার দুর্গম চর এলাকাও। কখনো বুলেটের আঘাতে, কখনো ঘুম-ভাঙা আঁধারের ঝাপটায়—মিটিং, মিছিল, গুলিবর্ষণ, কারফিউ-ভাঙা আর গণআদালতের মধ্য দিয়ে ফেটে পড়ে ক্ষোভ ও বিদ্রোহের আগুন। সবার হৃদয়ে একটিই লক্ষ্য—মুক্তি। কিন্তু মুক্তির পথ সবার জন্য এক নয়। কারো স্লোগান 'দিকে দিকে আগুন জ্বালো', কারো 'পদ্মা মেঘনা যমুনা'। এরই মধ্যে ওসমানের ডানায় লাগে প্রবল বেগ, যে কিনা সহনামী কিশোরকে চুম্বনে রক্তাক্ত করে আত্মপ্রেমে পরাজিত হয়ে। ওসমান এক নার্সিসাস, যাকে সবাই চেনে বদ্ধ পাগল হিসেবে। নিজের খাঁচা থেকে বেরুবার জন্য তার ডানা ঝাপটানো পরিণত হয় প্রচণ্ড ক্রোধে, এমনকি রঞ্জুকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করে সে। বন্ধুরা তাকে ঘরে বন্দী করে রাখে, কিন্তু তাকে উদ্ধার করতে পারে কে? এক-নেতায় বিশ্বাসী আলাউদ্দিন? ভোটের রাইট-প্রার্থী আলতাফ? বামপন্থী আনোয়ার? না, কেউ নয়। তাকে বের করে আনে হাড্ডি খিজির—যে জানে না নিজের বাপের নাম, যে বড় হয়েছে রাস্তায়, যার মা-বৌ দুজনেই মহাজনের ভোগ্য, আর গণঅভ্যুত্থানের সদস্য হওয়ার অপরাধে মধ্যরাতের কারফিউ-চাপা রাস্তায় মিলিটারির হাতে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নিহত খিজিরের আহ্বানে সাড়া দিয়ে ওসমান ভাঙে ঘরের তালা, অগ্রাহ্য করে কারফিউকে। তার সামনে এখন অজস্র পথ খোলা—পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ; যেদিকেই পা বাড়ায়, সেদিকেই পূর্ব বাঙলা।
| প্রকাশনী | : | ইউনিভার্সিটি প্রেস লিমিটেড |
| সংস্করণ | : | 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845060523 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।