কপি বেছে নিন
262৳350৳Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

হাওয়ার্ড ফাস্টের 'স্পার্টাকাস' উপন্যাসের সূচনা প্রাচীন রোমের পটভূমিতে। মার্চের মাঝামাঝি রোম থেকে কাপুয়া পর্যন্ত মহাসড়কটি জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়। কাপুয়া রোমের চেয়ে ছোট হলেও সৌন্দর্যে কম ছিল না। তবে পরিস্থিতি আগের মতো স্বাভাবিক ছিল না। গত চার বছর ধরে প্রজাতন্ত্রের কোনো রাস্তাই মানুষ আর মালপত্র চলাচলের জন্য অবাধ ছিল না।

রোম থেকে কাপুয়া যাওয়ার সড়কটি এই বিঘ্নতার প্রতীক হয়ে উঠেছিল। রোমানদের ধারণা ছিল, সড়ক যেমন চলে, রোমও তেমনই চলে। সড়ক অবাধ ও শান্তিপূর্ণ থাকলে নগরীও সমৃদ্ধ থাকে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে ওঠে স্পার্টাকাসের কিংবদন্তি বিদ্রোহের গল্প। দাস বিদ্রোহের মহানায়ক স্পার্টাকাসের সাহস, সংগ্রাম আর মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে ইতিহাসের অন্যতম সেরা এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে প্রাচীন রোমের রক্তাক্ত অধ্যায়ে।

অনুবাদক:জুলফিকার নিউটন,মনজুর শামস
প্রকাশনী:রাবেয়া বুকস্
সংস্করণ:1st, 2015
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:320
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all