টলস্টয়
১৯৭৮ সালে টলস্টয়ের জন্মের দেড়শো বছর পূর্ণ হয়। সেই জয়ন্তী উপলক্ষে অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন অনেকগুলো প্রবন্ধ, আর সেই লেখাগুলোই একত্র করে প্রকাশিত হলো 'টলস্টয়' বইটি। এর সঙ্গে যুক্ত হয়েছে লেখকের ষোলো বছর বয়সে লেখা টলস্টয়ের একটি উপকথার অনুবাদ, যা 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই থেকেই তাঁর সাহিত্যিক শিক্ষানবিশির শুরু।
পরে বড় হয়ে লেখক পড়েন 'আনা কারেনিনা', যা তাঁর মনে সম্পূর্ণ ভিন্ন রসের সঞ্চার করে। টলস্টয়ের 'হোয়াট ইজ আর্ট' তাঁকে দোলা দিলেও তিনি নির্বিবাদে সেই তত্ত্ব মেনে নিতে পারেননি। রবীন্দ্রনাথ ও রম্য রলারের কাছে প্রশ্ন তুলে নিজের পরীক্ষা-নিরীক্ষার আলোয় খুঁজে নিয়েছেন নিজের পথ। টলস্টয়ের কীর্তি ও তত্ত্ব নিয়ে এক মননশীল আলোচনার দলিল এই বই।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849339717 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।