দ্য দা ভিঞ্চি কোড
by ড্যান ব্রাউন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাত দশটা ছেচল্লিশ মিনিট। প্যারিসের লুভর মিউজিয়ামের বিশাল লোহার গেটটা পড়ে গেছে। মিউজিয়ামের ভেতরে ঢোকার পথ এখন বন্ধ। মেঝেতে একটা ছবির ক্যানভাসের নিচে পড়ে আছেন বৃদ্ধ কিউরেটর জ্যাক সনিয়ে। হঠাৎ কে একজন এসে পিস্তল তাক করে বলল, 'নড়বেন না।' তারপর প্রশ্ন করল, 'ওটা কোথায়? কী এমন গোপন জিনিস, যার জন্যে আপনি মরতেও রাজি?' আত্মরক্ষার ভঙ্গিতে হাত তুলে সনিয়ে বললেন, 'দাঁড়ান, আমি সব বলছি।' শুনে আগন্তুকটা বিকট হাসি হাসল। বলল, 'বাকি তিনজনও ঠিক এই কথাটাই বলেছিল আমার কাছে।' বৃদ্ধ বুঝতে পারলেন, তাঁর তিন ভাই মৃত্যুর আগে এই মিথ্যে কথাটাই বলে গেছে। এরপর আগন্তুকটা সনিয়ের পেটে গুলি করে চলে গেল। বৃদ্ধ কাঁপছেন, ভয় তাঁকে গ্রাস করছে। পৃথিবীর সবচেয়ে গোপন এই তথ্যের একমাত্র মালিক এখন জ্যাক সনিয়ে। তিনি মারা গেলে সেই অবিশ্বাস্য সত্যটা আর কেউ জানতে পারবে না। পৃথিবীতে আর মাত্র একজন মানুষ আছে, যার কাছে এই গোপন তথ্যের মশালটা তিনি পৌঁছে দিতে পারেন। গ্যালারির ওপরের দেয়ালে বিশ্বখ্যাত সব চিত্রকর্ম টাঙানো। ছবিগুলো যেন তাঁর দিকে তাকিয়ে পুরোনো বন্ধুর মতো হাসছে। শরীরের সব শক্তি এক করে বৃদ্ধ ভাবলেন, যে কাজটা করার কথা ছিল, সেটা সম্পূর্ণ করতে হবে, যেভাবেই হোক, প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। 'গোপন তথ্যটা কাউকে বলে যেতে হবে, যেভাবেই হোক।'
| অনুবাদক | : | শেখ আবদুল হাকিম |
| প্রকাশনী | : | বাতিঘর |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849780335 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |