মেমসাহেব
by অরপি আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অরপি আহমেদের 'মেমসাহেব' উপন্যাসের সূচনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের হাইওয়ে ৮৭ ধরে। সাফওয়ান তার গাড়ি চালিয়ে যাচ্ছে কানাডার মন্ট্রিয়াল শহরের দিকে। চারিদিকে ভারি পাথরের পাহাড়, আর পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে গাড়ি। কিছুক্ষণ আগেই নিউইয়র্কের রাজধানী আলবেনি শহর পেরিয়েছে তারা। গন্তব্য কানাডার মন্ট্রিয়াল, যেখানে থাকে সাফওয়ানের কলেজ বন্ধু হাবিব।
আগামীকাল হাবিবের বউভাত, তাই দলবেঁধে নিউইয়র্ক থেকে রওয়ানা হয়েছে সবাই। ষোল সিটের গাড়িতে দলিল ভাই, পেয়ার ভাই, সারোয়ার ভাই সহ তাদের পরিবারের সবাই। সাফওয়ান ছাড়া বাকি সবাই দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিন আর কুইন্স শহরে বসবাস করছে। উত্তর আমেরিকার তিনটি পাশাপাশি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। এই পথপরিক্রমা ঘিরেই এগিয়ে যায় উপন্যাসের কাহিনি।
| প্রকাশনী | : | অনন্যা |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844326279 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |