দি অটোমান সেঞ্চুরিস : দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য তার্কিশ এম্পায়ার

by লর্ড কিনরস

কপি বেছে নিন
435৳580৳Save 145৳ (25%)
Qty
Wishlist
Share

তিন মহাদেশ জুড়ে বিস্তৃত অটোমান সাম্রাজ্যের ছয়শত বছরের ইতিহাস নিয়ে রচিত এক প্রামাণ্য দলিল এই 'দি অটোমান সেঞ্চুরিস'। লর্ড কিনরস দেখিয়েছেন, অটোমান রাজবংশের শৌর্যবীর্যের কাছে সে সময়ের ইউরোপীয় রাজবংশগুলো ছিল নিতান্তই মলিন। প্রথমদিকে অত্যন্ত সফল এই রাজবংশের পরবর্তী উত্তরাধিকারীরা ছিলেন অলস, একগুঁয়ে ও বদমেজাজি। তারা নিজেদের ইচ্ছামতো চলতেন এবং একসময় হারেমের মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলেন, বহির্বিশ্বে কী ঘটছে তাতে ছিলেন চরম উদাসীন।

কালের আবর্তনে অটোমান সিংহাসন নিয়ে প্রাসাদে শুরু হয় ষড়যন্ত্র, অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রান্তে শক্তি সঞ্চয় করে অমুসলিম আগ্রাসন। একসময় এসে ঘটে এই বিশাল সাম্রাজ্যের পতন। লেখক বইটি রচনার জন্য অটোমান সম্পর্কে ব্যাপক গবেষণার পাশাপাশি তুরস্ক ও বলকান অঞ্চল নিজে ভ্রমণ করেছেন। যারা শিক্ষাজীবনে অটোমান বা বাইজেন্টাইন ইতিহাস পড়েননি, তাদের জন্য এটি অসাধারণ এক পাঠ্যবই, যা পড়লে অটোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে।

অনুবাদক:জেসি মেরী কুইয়া
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
সংস্করণ:2nd Edition, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849063094
পৃষ্ঠা সংখ্যা:496
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all