আনিসুল হকের সাম্প্রতিক সেরা উপন্যাসগুলো একত্রিত হয়েছে 'হৃদয়ছোঁয়া উপন্যাস' বইয়ে। রানাপ্লাজা ট্র্যাজেডির পটভূমিতে লেখা 'সেলাই' একটি মর্মস্পর্শী আখ্যান, যেখানে উঠে এসেছে মানব-মানবীর গল্প। 'লিফটে আটকে পড়া যুবক-যুবতীরা' আমাদের সময়ের আমাদের সমাজের প্রতিচ্ছবি, যেখানে বর্তমান রাজনীতি মানুষের ভালো থাকার অধিকার কেড়ে নিয়েছে।
'জেনারেল ও নারীরা' উপন্যাসে মুক্তিযুদ্ধের পটভূমিতে ফুটে উঠেছে পাকিস্তানি জেনারেলদের লাম্পট্য ও নিষ্ঠুরতার ইতিহাসনিষ্ঠ উপাখ্যান, যেখানে পাওয়া যাবে ইয়াহিয়া, ভুট্টো থেকে শুরু করে বঙ্গবন্ধু ও বেগম মুজিবকে। 'ও বন্ধু' কাজলভোমরংপুর অঞ্চলের গাড়িয়ালদের মানবিক কাহিনি, মূলত প্রেমের উপন্যাস, যেখানে সময় বদলে যাওয়ার সাথে সাথে গ্রামের মেয়েরা শহরে আসে পোশাককর্মী হিসেবে।
প্রতিটি গল্পই পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে, জাগ্রত করবে চেতনাকে। যারা সমাজ, রাজনীতি আর মানুষের সম্পর্কের গভীরতায় আগ্রহী, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকলন।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844581289 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 478 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।