কপি বেছে নিন
507৳650৳Save 143৳ (22%)
Qty
Wishlist
Share

নূরজাহান। মৌলভীবাজারের ছাতছড়া গ্রামে জন্ম নেওয়া এক নারী, যার নাম আজ বাংলাদেশের নির্যাতিত নারীসমাজের প্রতীক। প্রথম বিয়ের পর স্বামী নিরুদ্দেশ হয়ে যায়। অষ্টাদশী নূরজাহানের রূপে মুগ্ধ হয়ে গ্রামের মসজিদের প্রভাবশালী মাওলানা মান্নান তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বাবা তাকে মোতালেব নামের এক যুবকের সাথে বিয়ে দিলে ক্ষিপ্ত মাওলানা ফতোয়া জারি করে, দ্বিতীয় বিয়েটি অবৈধ ঘোষণা করে। মধ্যযুগীয় আরব রীতি অনুযায়ী তাকে কোমর পর্যন্ত গর্তে পুঁতে শত এক পাথর নিক্ষেপ করা হয়। স্বামীকে দেওয়া হয় একই শাস্তি, বাবাকে বেত্রাঘাত করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে সেদিন রাতেই বিষপানে আত্মহত্যা করে নূরজাহান।

তার এই আত্মহত্যা নিছক আত্মহত্যা নয়, মৌলবাদের বিরুদ্ধে এক উচ্চকিত প্রতিবাদ। ফতোয়াবাজদের বিরুদ্ধে এ যেন প্রথম সোচ্চার ঘোষণা, বাংলাদেশের সমাজব্যবস্থার গায়ে কালিমা লেপন। ঐতিহাসিক না হয়েও নূরজাহান হয়ে উঠেছেন এক ঐতিহাসিক চরিত্র, যার মাধ্যমে ফুটে উঠেছে নির্যাতিত নারীসমাজের অনুপুঙ্খ চিত্র।

ইমদাদুল হক মিলন এই উপন্যাসে নূরজাহানকে আশ্রয় করে উন্মোচন করেছেন মৌলবাদ, ফতোয়াবাজ এবং কাঠমোল্লাদের মুখোশ। বাংলাদেশের রাজনীতি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আর গ্রামীণ জীবন চিত্রপটের মতো ফুটে উঠেছে তাঁর লেখনীতে। যারা সমাজের গভীর স্রোত বুঝতে চান, তাদের জন্য এই উপন্যাস এক প্রয়োজনীয় পাঠ।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:5th Edition, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847010503753
পৃষ্ঠা সংখ্যা:448
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all