কপি বেছে নিন
190৳272৳Save 82৳ (30%)
Qty
Wishlist
Share

শরীফ আবু হায়াত অপুর 'বাক্সের বাইরে' বইটি আমাদের চেনা জীবনের গণ্ডিকে প্রশ্নবিদ্ধ করে। আমরা জন্মসূত্রেই পরিবার ও সমাজের তৈরি কিছু বাক্সের ভেতর বন্দি হয়ে যাই, যেখানে নাওয়া-খাওয়া-ঘুমের চক্রে কেটে যায় জীবন। এই আরামদায়ক বন্দিদশা সম্পর্কে আমাদের কোনো বোধই জন্মায় না। অথচ বাক্সের বাইরের পৃথিবী আলোকিত, সেখানে জীবনের আসল রংগুলো চোখে পড়ে।

বাক্সের বাইরে বাঁচা কঠিন হলেও আনন্দের, পথটা দুর্গম মনে হলেও শেষে মিলে অকল্পনীয় প্রাপ্তি। এই বইয়ের লেখাগুলো গল্পও নয়, প্রবন্ধও নয়। দেশ, সমাজ, ধর্ম, জীবন ও সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন কোণ থেকে দেখার এক আন্তরিক প্রয়াস। যারা চেনা ছাঁচের বাইরে ভাবতে চান, নিজের জীবনকে নতুন করে আবিষ্কার করতে চান, তাদের জন্য এই বই এক অনন্য অভিজ্ঞতা।

প্রকাশনী:সমকালীন প্রকাশন
সংস্করণ:1st Published, 2025
কভার:paperback
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:176
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all