খবরের ফেরিওয়ালা
by পংকজ মণ্ডল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পংকজ মণ্ডলের 'খবরের ফেরিওয়ালা' একটি সাংবাদিকের আমৃত্যু সংগ্রামের গল্প। পেশাগত সততা ও নিষ্ঠা বজায় রাখতে গিয়ে তিনি হারিয়েছেন তার একটি হাত। এই ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে উঠে এসেছে সমাজের নিগৃহীত মানুষের কথা। অমিতা, রমজান চাচা, পারুলের মতো চরিত্ররা কেউ অন্ধকার রাতে হোটেলে খদ্দের খোঁজে, কেউবা এনজিওর লোনের কিস্তি দিতে না পেরে নগরীতে থালা হাতে ভিক্ষা করে।
অন্যদিকে নূরু, আলম আর সোনা মোল্লার মতো স্বার্থান্বেষী মানুষ রয়েছে, যারা পাখি শিকার করে প্রকৃতি ধ্বংস করে, আর গরিব মানুষের স্বপ্নকে পুঁজি করে রাতারাতি নেতা বনে যায়। এই ঘুনেধরা সমাজের বাস্তব চিত্রটি অত্যন্ত প্রাণবন্তভাবে ফুটে উঠেছে গল্পটির মধ্য দিয়ে। ক্ষয়িষ্ণু সমাজব্যবস্থার এক নির্মম দলিল হিসেবে কাজ করবে বইটি।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849307648 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 76 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।