আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদের তত্ত্ব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদের তত্ত্ব' গ্রন্থটি সমাজবিজ্ঞানের আধুনিক ও উত্তর-আধুনিক তত্ত্ব সম্পর্কে পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে রচিত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময়ের ভিত্তিতে বইটির প্রাথমিক সূচিপত্র তৈরি করা হয়েছে, ফলে শিক্ষার্থী, তরুণ গবেষক ও বিদ্যার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।
বইটিতে মোট চব্বিশজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিকের চিন্তা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত আলোচনা ও শিক্ষাদান হয় এবং যাদের চিন্তা গবেষণা ও ক্রিটিক্যাল থিংকিংয়ের জন্য অপরিহার্য বলে বিবেচিত। শুধু সমাজবিজ্ঞান, দর্শন ও নৃবিজ্ঞান নয়; অর্থনীতি, স্থাপত্য, নগর পরিকল্পনা, প্রকৌশল, সাহিত্য ও আইনের মতো বিষয়ের শিক্ষার্থীরাও এই গ্রন্থ থেকে প্রভূত উপকৃত হবেন। সাধারণ পাঠকদের কৌতূহল মেটাতেও বইটি সমানভাবে কার্যকর।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845065528 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 498 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |