Contemporary Short Stories from Bangladesh
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের খ্যাতনামা ও পুরস্কারপ্রাপ্ত লেখকদের পাশাপাশি তরুণ ও উদীয়মান লেখকদের নির্বাচিত ছোটগল্পের অনুবাদ সংকলন এই বইটি। দেশের মানুষের বৈচিত্র্যময় জীবন ও সমসাময়িক সাহিত্যের সমৃদ্ধির স্বাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। হাসান আজিজুল হকের "Nobody Came to See Him" এবং রশীদ হায়দারের "Address Uncertain" মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলেছে, অন্যদিকে রিজিয়া রহমানের "A Poet, A Crow, and the War-Horse of Chengiz Khan" ও অদিতি ফাল্গুনীর "Crossfire" বর্তমান সামাজিক ও রাজনৈতিক সমস্যার দিকে ইঙ্গিত করে। প্রবাসে সুখের সন্ধানে থাকা বাংলাদেশিদের অস্বস্তি ফুটে উঠেছে সৈয়দ শামসুল হক, রাহাত খান ও মাহবুব তালুকদারের গল্পে। নারীদের প্রতি অবিচার ও তাদের প্রতিবাদের চিত্র এঁকেছেন মকবুলা মনজুর, পূরবী বসু, ঝরনা দাস পুরকায়স্থ, জাহানারা সিদ্দিকী ও মাসুদা ভট্টিরা। বাস্তব ও অবাস্তবের মাঝে দোদুল্যমান গল্প লিখেছেন ঝরনা রহমান, নাসরীন জাহান, আহমদ মোস্তফা কামাল ও শাহনাজ মুন্নি। সৈয়দ মনজুরুল ইসলামের উত্তর-আধুনিক গল্প "Ibn Batuta's Diary" যেমন চমৎকার, তেমনি চিন্তা-উদ্দীপক।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2010 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | english |
| ISBN | : | 9789845060127 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 254 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |