Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মীজানুর রহমানের 'কৃষ্ণ ষোলোই' ১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতায় সংঘটিত 'ক্যালকাটা কিলিং' নামে পরিচিত মহাদাঙ্গার চাক্ষুষ বিবরণ। মুসলিম লিগের ডাকা ডাইরেক্ট অ্যাকশন ডেতে মানিকতলায় দাঙ্গার সূত্রপাত হয়, আর ১৫ বছরের কিশোর মীজানুর ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিলেন। কয়েকদিনের রক্তপাতের বিবরণ তিনি 'গৃহযুদ্ধে কি দেখিলাম' শিরোনামে একটি খাতায় লিখে রেখেছিলেন।
সেই খাতা, তখনকার বাংলা ও ইংরেজি পত্রপত্রিকা এবং আরও কিছু বইয়ের সহায়তায় রচিত হয়েছে এই বইটি। চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে ক্যালকাটা কিলিং নিয়ে এমন পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ বই অত্যন্ত বিরল। লেখক সাম্প্রদায়িক বিষয়ে সম্পূর্ণ পক্ষপাতহীনতা বজায় রেখেছেন, যা বইটির পাতায় পাতায় স্পষ্ট। ইতিহাসের এক দুর্লভ দলিল এটি।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844101418 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |