তাহেরের স্বপ্ন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মোঃ আনোয়ার হোসেনের 'তাহেরের স্বপ্ন' বইটি কর্নেল আবু তাহের বীর উত্তমের জীবন ও কর্ম নিয়ে রচিত। স্বাধীন মাতৃভূমি, সমাজ-বদল, গণতান্ত্রিক রাষ্ট্র এবং সোনার বাংলা কায়েমের স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে সাহস আর সংকল্প নিয়ে এগিয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন।
বইটির সূচনা সমাজ সমীক্ষা সংঘের উদ্যোগে ২০১০ সালের ২৯ আগস্ট চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত 'কর্নেল আবু তাহের বীর উত্তম স্মারক বক্তৃতা' দিয়ে। লেখক সে বক্তৃতা পরে 'জনকণ্ঠ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন। ছোটবেলা থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত তাহেরের নানা স্বপ্নের কথা এখানে বলা হয়েছে, আর সেই স্বপ্ন পূরণে তিনি প্রতিনিয়ত উদ্যোগ নিয়েছেন, করেছেন অনেককে স্বপ্নের সঙ্গী।
১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসির মঞ্চে যে কবিতার চরণ তিনি উচ্চারণ করেছিলেন, সেটিও বইটিতে স্থান পেয়েছে। নতুন প্রজন্ম যেন তাহেরের সেই স্বপ্ন, সাহস ও শক্তিকে ধারণ করে সামনে এগিয়ে যায়, এই প্রত্যাশাই বইটির মূল সুর।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Printed, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015602239 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 78 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |