Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুফতিয়ে আজম সাইয়েদ মুহাম্মাদ আমীমুল ইহসানের রচিত 'তারিখে ইলমে হাদিস' ইসলামি জ্ঞানভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। কুরআন মাজিদের পরই ইসলামি শরিয়তের দ্বিতীয় প্রধান উৎস হাদিস শরিফ। এই দুই উৎসের সংরক্ষণ, সংকলন ও প্রচারের জন্য কালক্রমে গড়ে উঠেছে ইলমুল কুরআন ও ইলমুল হাদিস নামক দুটি বিশাল জ্ঞানশাখা। উর্দু ভাষায় রচিত এই গ্রন্থে ইলমুল হাদিসের ধারাবাহিক ইতিহাস, সংগ্রহ ও লিপিবদ্ধকরণের সতর্কতা, যাচাই-বাছাইয়ের পদ্ধতি এবং হাদিসের সূত্র সম্পর্কে গভীর আলোচনা স্থান পেয়েছে।
বিশিষ্ট অনুবাদক মাওলানা লোকমান আহমদ আমীমী মূল্যবান এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন। ফলে বাংলাভাষী পাঠকদের জন্য ইলমে হাদিসের জটিল বিষয়গুলো সহজলভ্য হয়ে উঠেছে। হাদিসশাস্ত্র নিয়ে গবেষণারত আলিম, শিক্ষক, শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসু সাধারণ পাঠকদের জন্য এটি অপরিহার্য একটি রেফারেন্স গ্রন্থ।
| অনুবাদক | : | লোকমান আহমদ আমীমী |
| প্রকাশনী | : | প্রচ্ছদ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |