দেবী চৌধুরাণী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নীতিবাদী, সাহিত্যসম্রাট ও ঋষি, এই নানা উপাধিতে বিভূষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন মোট চৌদ্দটি উপন্যাস, যেখানে ইতিহাস, আবেগ ও অনৈতিহাসিকতার মিশ্রণ ঘটেছে। তিনি ছিলেন গভীর চিন্তক, যিনি অভূতপূর্ব শিল্পনৈপুণ্যে সমকালীন সামাজিক সমস্যা, দেশচেতনা ও আদর্শকে ফুটিয়ে তুলেছেন।
১৮৮৪ সালে প্রকাশিত 'দেবী চৌধুরাণী' বঙ্কিমী নাটকীয়তাময়তার চিত্তাকর্ষক এক আখ্যান। বৃত্তি-প্রবৃত্তির দ্বন্দ্ব আর আকস্মিকতায় ভরা নর-নারীর প্রণয়কাহিনির পশ্চাৎপটে রয়েছে ভারত পুনরুজ্জীবনের আহ্বান। 'আনন্দমঠ'-এর পরবর্তী এই প্রয়াসে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের নিপীড়নের বিরুদ্ধে ভারতীয় সাধুতা, নিষ্ঠা ও নিঃস্বার্থতার ঐতিহ্যবাহী মূল্যবোধের লড়াই চিত্রিত হয়েছে। সশস্ত্র সংগ্রামকে স্বাধীনতার উপায় হিসেবে প্রচারের দায়ে বইটি একসময় নিষিদ্ধও হয়েছিল।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |