রাষ্ট্রবুনন

বাংলাদেশের সাংবিধানিক কাঠামো বিচার

by মিল্লাত হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

514৳660৳Save 146৳ (22%)
Qty
Wishlist
Share

মিল্লাত হোসেনের 'রাষ্ট্রবুনন' বইটি বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর গভীর সংকট নিয়ে একটি নিরীক্ষাধর্মী প্রতিবেদন। লেখকের মতে, রাষ্ট্র মূলত রাজনৈতিক ক্ষমতার ন্যায্য বণ্টনের কাঠামো, আর সংবিধানের কাজ সেই ক্ষমতার সুষ্ঠু ভাগবাঁটোয়ারা নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের সংবিধান প্রণয়নের শুরুতেই এই ভারসাম্য উপেক্ষিত হয়েছে, যার ফলস্রুতি হিসেবে গড়ে উঠেছে এমন একটি রাষ্ট্রকাঠামো যা জনগণের মিলিত সহাবস্থানের উপযোগী নয়।

গত ৫৪ বছরের রাজনৈতিক পথপরিক্রমায় দেশের মূল সংকট অর্থনৈতিক বা সামাজিক নয়, বরং সাংবিধানিক। সমাজ, সংস্কৃতি বা অর্থনীতি জ্যান্ত বিষয়, কিন্তু রাষ্ট্র, সংবিধান ও গণতন্ত্র কৃত্রিম নির্মাণ, যেগুলোকে নিরন্তর লালন করতে হয়। ১৯৭৫, ১৯৭৫-৭৯, ১৯৯১ ও ২০১১ সালে চার দফা সাংবিধানিক পুনর্গঠনের ব্যর্থতার পর ২০২৪-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে পঞ্চম পুনর্গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাষ্ট্রদর্শনের পুনর্ভাবনা এই গ্রন্থের মূল প্রতিপাদ্য।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published 2026
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789843947277
পৃষ্ঠা সংখ্যা:264
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all