নির্বাণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ আলমগীর তৈমূরের 'নির্বাণ' উপন্যাসের শুরু স্কুলমাস্টার পঞ্চানন পালের বাসযাত্রায়। মাকে দেখতে যাওয়ার পথে বাসের ভেতর তার পরিচয় হয় শিশুনাগ সেন্নামতের সঙ্গে। তীক্ষ্ণ ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী এই প্রৌঢ় এক রহস্যময় চরিত্র, যে খুঁজে বেড়াচ্ছে পরমানন্দ লাভের গুহ্যতত্ত্ব। পরমানন্দ হলো সব ধরনের জাগতিক ও মহাজাগতিক সুখের চূড়ান্ত রূপ, যা কখনো শেষ হয় না।
জিনিস যত মহার্ঘ, মূল্যও তত বেশি। পাকেচক্রে এই রহস্যময় অভিযানে সস্ত্রীক জড়িয়ে পড়েন ছাপোষা মাস্টার পঞ্চানন। শিশুনাগ আদৌ খুঁজে পেল কি সেই গোপন বিদ্যা? এই "ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর" যাত্রায় শেষে কাকে কী মূল্য চোকাতে হলো? কোথায় শুরু এই কাহিনির আর কেনই বা তা শুরু হলো? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই উপন্যাসের পাতায় পাতায়।
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 135 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |