স্মার্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন
অ্যাডভান্সড ডেটা ম্যানেজমেন্ট, আর্কিটেকচার অ্যান্ড অ্যানালাইটিক্সের পূর্ণাঙ্গ রোডম্যাপ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী শামসুল আরেফীনের 'স্মার্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন' বইটি প্রচলিত ডেটাবেজ বইয়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে। সাধারণ বইগুলোতে SELECT, INSERT, UPDATE শেখানো হয়, কিন্তু বাস্তব চাকরির ময়দানে লক্ষ লক্ষ ডেটার পাহাড়, স্লো কোয়েরি আর বারবার একই কোড লেখার যন্ত্রণা মোকাবিলা করতে হয়। এই বইটি সেই ফাঁক পূরণের জন্যই লেখা। এটি তত্ত্বকথা নয়, বরং একটি হ্যান্ডস-অন ব্লুপ্রিন্ট।
বইটি থেকে শিখবেন কীভাবে দামি অপারেটিং সিস্টেম বাদ দিয়ে লিনাক্স সার্ভারে দক্ষতা অর্জন করা যায়, PostgreSQL টিউন করে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা যায়, হাজার লাইনের কোড ছাড়া মেটাডেটা ড্রিভেন আর্কিটেকচারে স্মার্ট ETL পাইপলাইন তৈরি করা যায় এবং বিনামূল্যের অ্যাপাচি সুপারসেট দিয়ে বিশ্বমানের ড্যাশবোর্ড বানানো যায়।
বই শেষে পাঠক শুধু ডেভেলপার বা DBA নন, হয়ে উঠবেন সলিউশন আর্কিটেক্ট, যিনি ডেটার পেছনে কোম্পানির টাকা খরচ না করে বরং ডেটা দিয়েই টাকা বাঁচাতে জানেন। ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করার জন্যই এই বই।
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |