ত্রয়ী প্রবন্ধ

by আহমদ ছফা

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

প্রাক ভাষণবর্তমান গ্রন্থে স্থানপ্রাপ্ত রচনাগুলো অনধিক বারো বছর সময়সীমার মধ্যে লিখিত।নাম প্রবন্ধটি মুদ্রিত হয়েছিল ১৯৭৬ সালে। মাসিক সমকালের কোন একটি সংখ্যায়। 'রবীন্দ্রনাথের সংস্কৃতি-সাধনা' রচনাটি ড. আনিসুজ্জামান সম্পাদিত গ্রন্থ 'রবীন্দ্রনাথ'-এ স্থান পেয়েছে এবং সেজন্য ওটি লিখিত হয়েছিল। 'ভবিষ্যতের জন্য' রচনাটি ১৯৬৯ সালের দিকে অধুনালুপ্ত 'কণ্ঠস্বর'-এর কোন একটি সংখ্যায় প্রকাশ পেয়েছে। 'মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি চরিত্র' লেখাটি 'পারাপার' নামে আরেকটি সংকলনে ১৯৭৩ সালের দিকে প্রকাশিত হয়েছিল। 'ফেব্রুয়ারি উনিশ শ' বাহাত্তর' রচনাটি উনিশ শ' বাহাত্তর সালে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানোপলক্ষে লিখতে হয়েছে। পরে সেটি জাতীয় গ্রন্থকেন্দ্রের 'বই' পত্রিকায় প্রকাশিত হয়েছে। 'শিক্ষার দর্শন' প্রবন্ধটি ১৯৭২ কি '৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সেমিনারে পঠিত হয়েছিল। পরে কোথায় ছাপা হয়েছিল মনে পড়ছে না। 'বার্ট্রান্ড রাসেল' লেখাটি অধুনালুপ্ত 'মুখপত্র' পত্রিকায় ১৯৭০ সালের দিকে ছাপা হয়। 'বাংলার ইতিহাস প্রসঙ্গে' রচনাটি মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায় সিকান্দার আবু জাফর সম্পাদিত 'অভিযান' পত্রিকায় ছাপা হয়েছিল। বাংলার চিত্র ঐতিহ্য: সুলতানের সাধনা' শীর্ষক রচনাটি লেখা হয়েছে মাত্র মাসকয়েক আগে। এটি 'মূলভূমি' নামে একটি সংকলনে সবে ছাপা হল।এই গ্রন্থের লেখাগুলো সূচি অনুসারে না দেখে লেখার কালানুসারে বিচার করলে লেখকের মানস পরিণতির একটা ছায়া বোধ করি দৃষ্টিগোচর হবে।রচনাগুলো প্রেসে দেয়া হয়েছিল তিন বছর আগে এবং প্রায় অর্ধেকের বেশি ছাপাও হয়ে গিয়েছিল। কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হতে যাচ্ছে এতদিন পর। সেই দুঃখের কথা বলে লাভ নেই। তবু ভাবতে ভাল লাগছে ১৯৮১ সালের একুশে ফেব্রুয়ারিতে লেখাগুলো গ্রন্থাকারে প্রকাশিত হল।২১ ফেব্রুয়ারি '৮১১০৭ আন্তর্জাতিক ছাত্রাবাসঢাকা বিশ্ববিদ্যালয়বিনীত

প্রকাশনী:হাওলাদার প্রকাশনী
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:288
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all