Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাশির হোসেন হিরুর জীবনকথা নিয়ে রচিত ‘বিস্মৃতি থেকে স্মৃতিতে’। ১৯৩৬ সালের ২ ফেব্রুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুনে জন্ম নেওয়া এই মানুষটির শৈশব কেটেছে ঢাকার খাজেদেওয়ান লেন ও আর্মানিটোলায়, পরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শান্তিনগরে। সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ও আর্মানিটোলা হাই স্কুলে পড়াশোনা শেষে ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা শুরু করেন দ্য পাকিস্তান অবজারভারে স্পোর্টস রিপোর্টার হিসেবে, পরে দীর্ঘদিন দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেছেন।
ক্রীড়া সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টিকারী এই মানুষটি ‘ক্রীড়া পাতা’ সংযোজনের পথিকৃৎ ছিলেন এবং ‘দামাল সামার’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন, ১৯৫২ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং আবদুল গাফফার চৌধুরীর বিখ্যাত কবিতাকে গানের রূপ দেওয়ার পরিকল্পনা করেন। এরশাদ আমলে বড় পুকুরিয়ার কয়লা আবিষ্কারের সংবাদ প্রকাশ করে আলোড়ন তোলেন। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন। ২০০৬ সালের ২৫ মে তিনি মৃত্যুবরণ করেন।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843947024 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |