অন্য কারও খোঁয়ারি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুহান রিজওয়ানের ‘অন্য কারও খোঁয়ারি’ একাধিক আখ্যানের সমন্বয়ে গঠিত একটি জটিল উপন্যাস। উচ্চাভিলাষী উপন্যাস লিখতে উত্তরবঙ্গের মফস্বল চষে বেড়াচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস, যার পথ রোধ করে দাঁড়ায় জরা আর মৃত্যু। মুক্তিযুদ্ধে গোটা পরিবার হারানো এক যুবক যুদ্ধফেরত জীবনে বিষণ্ণতায় ডুবে থাকে, বুঝতে চায় জন্মদাগ ভুলতে চাওয়া এই জনপদে তার করণীয় কী। একবিংশ শতাব্দীর ঢাকায় সিনেমা বানাতে চাওয়া দুই নির্মাতা বাংলাদেশের গল্প বলতে গিয়ে প্রশ্নের পর প্রশ্নের মুখোমুখি হন। তারা আবিষ্কার করেন, মানুষের একান্ত গল্পগুলো চিরকালই রাতের মতো নিকষ। এই ভাঙা মানুষদের নিয়েই এগিয়ে যায় উপন্যাস, পাঠককে নিমগ্ন করে তোলে গভীর আত্মানুসন্ধানে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843916471 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 327 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |