বেকনের প্রবন্ধ

by ফ্রান্সিস বেকন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

382৳490৳Save 108৳ (22%)
Qty
Wishlist
Share

ফরাসি দার্শনিক ভলতেয়ার ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকনকে 'পরীক্ষামূলক দর্শনের জনক' বলে আখ্যা দিয়েছিলেন। বিজ্ঞান ও দর্শনের ইতিহাস বদলে দেওয়া 'The Essays' গ্রন্থটি পাঠককে তথ্য বা সিদ্ধান্ত নয়, বরং চিন্তার অনুশীলনে অভ্যস্ত হতে শেখায়। মোট আটান্নটি প্রবন্ধ নিয়ে গ্রন্থিত এই কালজয়ী বইয়ের চূড়ান্ত সংস্করণ প্রকাশিত হয়েছিল বেকনের মৃত্যুর মাস কয়েক আগে। সেই থেকে নিরবচ্ছিন্নভাবে পঠিত হয়ে আসছে তাঁর এই প্রবন্ধগুলো।

জীবন ও জগৎ সম্পর্কে বেকনের স্বচ্ছ দৃষ্টি এবং সফল রেনেসাঁ মানবের অভিজ্ঞতার সারাৎসার এই সংকলন। ইংল্যান্ড ও ইউরোপের দার্শনিক, বিজ্ঞানী, সমাজচিন্তক এমনকি আইন ও বিচারকাঠামোতেও তাঁর চিন্তার প্রভাব পড়েছে। মানব জীবনের অন্তর্নিহিত রহস্য সম্পর্কে ভাবনার খোরাক মিলবে এই প্রবন্ধগুলো থেকে।

এই বইটি বেকনের সবকটি প্রবন্ধের প্রথম বাংলা অনুবাদ। অনুবাদক বিষয়বস্তুর প্রতি বিশ্বস্ত থেকে বেকনের বিশিষ্ট গদ্যশৈলীর স্বাদ বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। শুরুতে অনুবাদকের দীর্ঘ মননশীল ভূমিকা এবং প্রতিটি প্রবন্ধের টীকাভাষ্য বেকনকে নিবিড়ভাবে জানার সুযোগ করে দেয়।

অনুবাদক:কাওসার হুসাইন
প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840502103
পৃষ্ঠা সংখ্যা:262
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all