শার্লক হোমস সমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্যার আর্থার কোনান ডয়েলের কালজয়ী গল্পসংকলন 'শার্লক হোমস সমগ্র'। ২২১বি বেকার স্ট্রিটের বাসিন্দা, ১৮৫৪ সালে জন্ম নেওয়া এই চরিত্রের প্রথম আত্মপ্রকাশ ১৮৮৭ সালে, যা তখন তেমন সাড়া না পেলেও পরে রহস্য সাহিত্যের ধারাই বদলে দেয়। ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার হোমস, যার প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা আর ছদ্মবেশ ধারণের অসাধারণ ক্ষমতা তাকে করে তুলেছে অনন্য। ভায়োলিন বাজানো তার প্রিয় কাজ, আর অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারে তিনি ছিলেন পথিকৃৎ। ফরেনসিক বিজ্ঞানের এমন অনেক কৌশল, যেমন প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাপ নেওয়া বা রক্ত পরীক্ষা, প্রথম দেখা যায় তার গল্পেই।
শুধু গল্প নয়, হোমসের পদ্ধতিগুলো পরে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বিভাগ গ্রহণ করেছে। ২০০২ সালে লন্ডনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এই কাল্পনিক চরিত্রের ফরেনসিক পদ্ধতি নিয়ে গবেষণা করে, যা কোনো কাল্পনিক চরিত্রের ক্ষেত্রে বিরল ঘটনা। প্রায় দেড়শ বছর পরও হোমসের প্রতি পাঠকদের আকর্ষণ অটুট। এই সংকলনে রয়েছে তার সব গল্প ও উপন্যাসের অনুবাদ, সাথে টীকা এবং দৃষ্টিনন্দন চিত্রণ, যা বাংলা পাঠকদের জন্য এক অনন্য সংযোজন।
| অনুবাদক | : | মারুফ হোসেন,মো. ফুয়াদ আল ফিদাহ |
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 1872 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |