বাংলাদেশের উচ্চশিক্ষা সাম্প্রতিক বাস্তবতা

by আবু নাছের টিপু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

210৳280৳Save 70৳ (25%)
Qty
Wishlist
Share

দেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, আর সম্প্রতি এর সুযোগও বেড়েছে। কিন্তু এই সম্প্রসারণের পাশাপাশি গুণগত শিক্ষার বিষয়টি কতটুকু গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট, ১৯৭৩-এর স্বায়ত্তশাসন ও এর ব্যবহারিক দুর্বলতা, নানান রঙে বিভক্ত শিক্ষক-রাজনীতি, শিক্ষক নিয়োগে স্বচ্ছতার অভাব, ক্যাম্পাস-সহিংসতা আর অপ্রতুল বাজেট বরাদ্দের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আরও নানান ঘটনা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সময়ের প্রয়োজনেই এসেছে, কিন্তু তাদের অনেকের বিরুদ্ধে রয়েছে অভিযোগ, আর কলেজগুলোর উচ্চশিক্ষার পরিবেশ, শিক্ষা ও গবেষণার মান নিয়েও প্রশ্ন আছে। অন্যদিকে দীর্ঘদিন পর মাদ্রাসার ফাজেল ও কামেল পেয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি, আর কওমি মাদ্রাসার দাওরা সনদকেও দেওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রির মান।

এই প্রেক্ষাপটে মুহম্মদ আবু নাছের টিপুর ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সাম্প্রতিক বাস্তবতা’ গ্রন্থে দেশের উচ্চশিক্ষার কাঠামোগত বিন্যাস, সাম্প্রতিক সংস্কার ও সংস্কার-প্রচেষ্টা এবং শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেশের উপযোগী শিক্ষানীতি প্রণয়নে এ পর্যন্ত অনেক কমিশন কাজ করলেও ড. মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশের আলোকে লেখক এতে বিশ্লেষণাত্মক ও তুলনামূলক এক মনোজ্ঞ আলোচনা উপস্থাপন করেছেন। উচ্চশিক্ষার নানান ধারা-উপধারার বৈষম্য, সমন্বয়, সমস্যা ও সম্ভাবনাকে ঘিরে লেখা এই গ্রন্থটি আগ্রহী পাঠকের ভাবনাকে নতুন করে নাড়া দেবে।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2007
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9848740279
পৃষ্ঠা সংখ্যা:299
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all