ক্যামোফ্লাজ

by মোস্তফা মনোয়ার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

মোস্তফা মনোয়ারের উপন্যাস 'ক্যামোফ্লাজ' শুরু হয় পাঁচ বন্ধুর গল্প দিয়ে। নিকিতা, অনিমা, প্রিয়ম, শ্রেষ্ঠ ও তপু, বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের এই পাঁচ শিক্ষার্থীর প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য। নিকিতা উঠতি মডেল, আর তপু 'বিপ্লবকেন্দ্র' নামের একটি সংগঠনের সভাপতি, যে সংগঠন ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বহাল রাখার আন্দোলন করে আসছে।

হঠাৎ করেই তাদের স্বাভাবিক জীবন বদলে যায়। দুদিন আগেও নিকিতা বিজ্ঞাপনের শুটিং করছিল, প্রিয়ম টিউশনি শেষে ভাতিজির জন্য চকলেট নিয়ে বাসায় ফিরছিল। কিন্তু এখন চারপাশ থেকে তাদের ঘিরে ধরেছে ভয়ংকর বিপদ। তারা নিজেরাই জানে না কীসে জড়িয়ে পড়েছে, বাধ্য হয়ে জড়িয়ে পড়েছে। মুক্তি পেতে তারা অন্য কারও কথায় পুতুলের মতো নাচছে, এমন কাজ করছে যা তারা কল্পনাতেও করেনি। প্রতিদিন নতুন নতুন খবর তাদের বিপদ আরও বাড়িয়ে দেয়। কখনো মনে হয় মুক্তি কাছাকাছি, পরক্ষণেই তা আরও দূরে সরে যায়। তবুও তারা চেষ্টা চালিয়ে যায়, অপেক্ষা করে যায়, জানে না এই সংগ্রামের শেষ কোথায়।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845262491
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all