তরু-নৃ
by আসিফ মেহ্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আসিফ মেহ্দীর 'তরু-নৃ' উপন্যাসে চিরতারুণ্যের ঔষধ 'মহাতরল' আবিষ্কারের পর নিখোঁজ হয়ে যান বৃক্ষবিজ্ঞানী নটরাজ। তার খোঁজে অভিযানে নামেন এক তরুণ বিজ্ঞানী। এই অভিযানই তাঁদের পৌঁছে দেয় এদেশেরই এক দ্বীপে, যেখানে ঘটে একের পর এক অপ্রত্যাশিত, রহস্যময় ঘটনা। রম্য ও রোমান্সের পাশাপাশি আছে ভয়, রহস্য আর ভিন্ন ধাঁচের অ্যাডভেঞ্চার, সঙ্গে মিশে আছে নানা ঐতিহাসিক ও বৈজ্ঞানিক তথ্য। 'তরু-নৃ' শুধু একটি গল্প নয়, এটি মহাবিশ্ব ও সৃষ্টিজগৎ নিয়ে নতুন করে ভাববার আহ্বান।
লেখক হিসেবে আসিফ মেহ্দী ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত। 'উন্মাদ' ও 'রস আলো'র মতো জনপ্রিয় ম্যাগাজিনে রম্যরচনার মাধ্যমে পরিচিতি পেলেও 'বেতাল রম্য' দিয়েই তাঁর যাত্রা শুরু। বর্তমানে 'কিশোর আলো', 'বিজ্ঞান আনন্দ'সহ বিভিন্ন মাধ্যমে লিখছেন তিনি। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের এই কৃতী ছাত্র তাঁর মেধা ও পরিশ্রম দিয়ে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশ বেতারে সহকারী বেতার প্রকৌশলী হিসেবে কর্মরত এই লেখকের বইয়ের সংখ্যা চৌদ্দ, প্রতিটিই পাঠকপ্রিয়তা পেয়েছে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845260800 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |