রেজাউল করিমের 'মোঘল সম্রাজ্যে নারী' গ্রন্থে মোঘল হেরেমে বসবাসকারী নারীদের রহস্যময় জীবন তুলে ধরা হয়েছে। রাজপ্রাসাদে মোঘল সম্ভ্রান্ত নারীদের জীবনযাপন, অন্দরমহলের ভেতর ও বাইরের কার্যকলাপ, পোশাক-অলংকার, পর্দা প্রথা, শিক্ষা, এমনকি তাদের প্রেম ও উচ্চাভিলাষের বিষয়গুলো এখনও অনেকের কাছে কৌতূহলের। এই বইয়ে মোঘল সাম্রাজ্যের নারীদের দীর্ঘ ও বিস্তৃত ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ দিক ফুটে উঠেছে।
সম্রাট বাবর থেকে আওরঙ্গজেবের শাসনকাল পর্যন্ত মোঘল রাজকীয় নারীদের অবদান এবং তাদের রঙিন ও ঘটনাবহুল জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই গ্রন্থে। ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য এটি একটি তথ্যবহুল ও আকর্ষণীয় বই।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849136330 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 464 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।