কপি বেছে নিন
440৳550৳Save 110৳ (20%)
Qty
Wishlist
Share

একদিন কাৎলাহার বিলের ধারে ঘন জঙ্গল কেটে সোভান ধুমা আবাদ শুরু করেছিল বাঘের ঘাড়ে জোয়াল চাপিয়ে। সেই পুরনো দিনের এক বিকেলে মজনু শাহের ফকিরদের সঙ্গে কোম্পানির সৈনিক টেলারের গুলিতে মারা পড়েছিলেন মুনসি বয়তুল্লা শাহ। এরপর বিলের মালিকানা জমিদারের হাতে চলে গেলে শুরু হয় মানুষের স্বপ্ন আর বঞ্চনার গল্প।

চেরাগ আলি ফকির শোলোকের মাধ্যমে মানুষের স্বপ্নের ব্যাখ্যা করে বেড়ায়। তমিজ দেখে জমির স্বপ্ন, তার বাবা খোঁজে পাকুড়গাছের মুনসিকে। আর চেরাগ আলির নাতনি কুলসুম খোয়াবে কার কায়া দেখতে চায়, তার দিশা পায় না। তেভাগার কবি কেরামত আটকে পড়ে নিজের কোটরেই। দেশ ভাগ হয়ে গেলে হিন্দু জমিদার-নায়েব চলে যায়, তমিজের বাপ মারা যায়, ভবানী পাঠক আর ফিরে আসে না।

আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' শুধু স্বপ্নের ব্যাখ্যার বই নয়, স্বপ্ন দেখা মানুষেরই কথা। ক্ষমতাবানদের হাতে খোয়াবনামা বেহাত হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সখিনার খোয়াবই থেকে যায়। স্বপ্নের ব্যাখ্যায় যা বিবেচ্য তা স্বপ্ন নয়, স্বপ্নদেখা মানুষ, এই উপলব্ধিই উপন্যাসটির মূল সুর।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844100615
পৃষ্ঠা সংখ্যা:352
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all