Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জেবেল খানের 'বাংলার রূপকথা সমগ্র ২' শৈশবের সেই মায়াময় গল্পের জগৎকে আবারও ফিরিয়ে আনে। মা, দাদি বা নানির মুখে শোনা সেই ভুবনভুলানো গল্পগুলো, যেখানে ছিল জাদু, মায়া, বন-পাহাড়-নদীর বর্ণনা, রাজপ্রাসাদ আর পক্ষীরাজ ঘোড়ার অভিযান। রাজকন্যাকে বাঁচাতে সাত সাগর তেরো নদী পেরোনোর রোমাঞ্চ, রাক্ষসপুরীর ভয়াল দানব আর ভূত-পেতনির কাহিনি সবই স্থান পেয়েছে এই সংকলনে।
শুধু রাজা-রানির গল্পই নয়, সাধারণ মানুষের জীবনসংগ্রাম, আশা-ভালোবাসা, ত্যাগ আর সুখ-দুঃখের কাহিনিও রয়েছে এতে। প্রতিটি গল্পের চরিত্র যেন জীবন্ত হয়ে উঠে, পুকুরপাড়ের গাছে শাঁকচুন্নি বসে আছে কিংবা বটগাছে মামদো ভূত লুকিয়ে আছে এই কল্পনায় পাঠক আবারও ডুবে যেতে পারবেন। কথা বলা পাখি, জলপরি, ব্রহ্মদৈত্য আর রাক্ষসের প্রাণ লুকানো ভোমরের সন্ধানে ছুটে বেড়ানোর সেই শৈশবের উত্তেজনা যেন ফিরে আসে প্রতিটি পৃষ্ঠায়।
সিরিজের প্রথম বইয়ের বিপুল জনপ্রিয়তার পর এই দ্বিতীয় সংকলনটি পাঠকদের জন্য আরও সমৃদ্ধ রূপকথার ভান্ডার নিয়ে এসেছে। যারা বাংলার লোককথার ঐতিহ্য ভালোবাসেন এবং সন্তানদের সেই গল্পের জগতের সাথে পরিচয় করিয়ে দিতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সংগ্রহ।
| প্রকাশনী | : | বেনজিন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 560 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |