পুনরুত্থান থেকে অনন্ত জীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. ওমর সুলাইমান আল-আশকারের 'পুনরুত্থান থেকে অনন্ত জীবন' বইটি পুনরুত্থান দিবসে বিশ্বাসকে ইসলামি আকিদার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেছে। যুগে যুগে সকল নবী-রাসুল এই ধ্রুব সত্যের দাওয়াতই দিয়েছেন। দৃশ্যত দুর্বোধ্য পৃথিবীর জীবনের প্রকৃত অর্থ কেবল পরকালের বিশ্বাসেই খুঁজে পাওয়া সম্ভব।
এই বিশ্বাস মানুষের ব্যক্তিসত্তাকে সংযত করে এবং সামাজিক অনাচার ও লোভের লাগাম টানে। কারণ বিশ্বাসী জানে, প্রতিটি কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে। লেখক ইসলামের মৌলিক উৎস থেকে শিঙার ফুঁৎকার, মহাবিশ্বের অন্তিম লগ্ন, হাশরের ময়দানের ভয়াবহতা এবং জান্নাত-জাহান্নামের চূড়ান্ত ফয়সালা জীবন্ত করে তুলেছেন। ঈমানের ভিত মজবুত করতে প্রতিটি মুমিনের সংগ্রহে এই বইটি থাকা প্রয়োজন।
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843921307 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |