সিনেদর্শন
by শরিফুল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরিফুল ইসলামের 'সিনেদর্শন' শুরু হয় এক মৌলিক প্রশ্ন দিয়ে: মানুষ জন্মগতভাবে সত্যান্বেষী। সত্য খোঁজার উত্তেজনা আর খুঁজে না পাওয়ার যাতনা, দুটোই মানবমনের কাছে আরাধ্য। কিন্তু যখন মানুষ গোড়াতেই মিথ্যাকে চিহ্নিত করতে ব্যর্থ হয়, তখন তার সত্য অন্বেষণের যাত্রা থেমে যায়। বেশিরভাগ মানুষ এটাই করে।
তবে জগতের রিয়্যালিটির মূল কাঠামো এমনভাবে তৈরি যে, কিছু মানুষকে জীবনভর সত্য অন্বেষণের দণ্ড নিয়েই চলতে হয়। এই দণ্ড সহনীয় করতে তারা খুঁজে নিয়েছে নানান উপায়, নানান অস্ত্র। মিথ্যাকে দূর করার জন্য তারা নির্মাণ করেছে আরও অভিনব মিথ্যা, অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। মানবের তৈরি সেরকম এক অভিনব মিথ্যা হলো সিনেমা। আর তাই এই মিথ্যা গুরুতরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে মানবের দর্শনে, যা প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই বইয়েও।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843947284 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |