পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন প্রসঙ্গে তৃতীয় খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মঙ্গল কুমার চাকমার 'পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন প্রসঙ্গে' গ্রন্থের তৃতীয় খণ্ডে ১৯৯৭ সালের পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করা হয়েছে। এই খণ্ডে জনসংহতি সমিতির নেতৃত্বে জুম্ম জনগণের আন্দোলন ও চুক্তি বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত বিবরণ রয়েছে।
বইটিতে শেখ হাসিনা সরকারের ১৯৯৮-২০০১ সময়কাল, খালেদা জিয়া সরকারের ২০০২-২০০৬ সময়কাল এবং ড. ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের ২০০৭-২০০৮ সময়কালের কার্যক্রম আলোচিত হয়েছে। সর্বশেষ শেখ হাসিনা সরকারের ২০০৯-২০২৪ সময়কালেও চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থপরিপন্থী নানা ঘটনার তথ্য-উপাত্ত এই গ্রন্থে স্থান পেয়েছে। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাস অনুসন্ধানী পাঠকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843916518 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 446 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |