টাইগারপাস

by হারুন রশীদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

390৳500৳Save 110৳ (22%)
Qty
Wishlist
Share

১৮৭১ সালের এপ্রিলে চট্টগ্রামে বদলি হয়ে আসেন তরুণ ডেপুটি ম্যাজিস্ট্রেট নবীনচন্দ্র সেন। জমিদার গোলকচন্দ্র রায়ের কাছ থেকে দশ হাজার টাকা চাঁদা নিয়ে অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম কলেজ চালু করেন তিনি। সেখানেই ঘটনাচক্রে পরিচয় হয় সদ্য এন্ট্রান্স পাস এক তরুণের সাথে, রক্ষণশীল পারিবারিক বাধার কারণে যে কলেজে ভর্তি হতে পারেনি। সেই তরুণের জন্য স্কটিশ শিক্ষক আরভিন রসের ব্যক্তিগত লাইব্রেরির দরজা খুলে দেন নবীনচন্দ্র। এর ফলে নিজের অজান্তেই তৈরি হতে থাকে এক অভূতপূর্ব রূপকথার, যার সাক্ষী হন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঊনিশ শতকের বিস্ময়কর প্রতিভা স্বর্ণকুমারী দেবী। ইতিহাসের কৌতূহলোদ্দীপক ঘটনা আর চরিত্রের ছায়া নিয়ে রোমাঞ্চকর এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে সেই বিস্মৃত অতীতে। হারুন রশীদের নিপুণ বর্ণনায় জীবন্ত হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর বাংলার সমাজচিত্র।

প্রকাশনী:বাতিঘর
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789843916440
পৃষ্ঠা সংখ্যা:198
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all