সাময়িকপত্রে হিন্দু-মুসলিম সম্পর্ক
১৯০১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলার রাজনীতি, সংস্কৃতি ও সমাজচিন্তার প্রধান বিষয় ছিল হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সম্পর্ক। চিরস্থায়ী বন্দোবস্তের জমিদার প্রথা ও শিক্ষা-ব্যবসায় অগ্রগতির ফলে আগের শতকে হিন্দু মধ্যবিত্তের ব্যাপক বিকাশ ঘটে। আলোচ্য সময়ে মুসলমানরা শিক্ষা ও জমিদারি প্রথাবিরোধী আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক শক্তি প্রকাশ করতে থাকে। নতুন মুসলমান মধ্যবিত্তের অবস্থান কীভাবে নির্ধারিত হবে, এই প্রশ্নই সব তর্ক-বিতর্কের পেছনের প্রেরণা ছিল।
'সাময়িকপত্রে হিন্দু-মুসলিম সম্পর্ক' গ্রন্থটি এই দিক থেকে একটি অনন্য কাজ। ১৯৪৭ সালের কলকাতার ভয়াবহ দাঙ্গা, বঙ্গভঙ্গ ও তার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক রোয়েদাদ, হিন্দু মহাসভার উত্থান, পাকিস্তান আন্দোলন, তেভাগা আন্দোলন এবং 'বাঙালিত্ব' নিয়ে তর্ক-বিতর্কের চিত্র এই গ্রন্থের পাতায় পাতায় প্রতিফলিত। বাংলাভাষার বরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও চিন্তকরা সেই আলোড়নের বাইরে ছিলেন না, ফলে তাঁদের প্রায় সবার লেখা এখানে উপস্থিত।
বাংলার সামাজিক ইতিহাস নিয়ে আগ্রহী প্রতিটি পাঠক এই গ্রন্থের কাছে বারবার ফিরে আসবেন। একটি রক্তপাতময় অধ্যায়ের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বহিঃপ্রকাশকে সামগ্রিকভাবে বুঝতে চাওয়াদের জন্য এটি অপরিহার্য পাঠ।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064422 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 672 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |