রুপালি আলেয়ার আয়োজন
by জিয়া হাশান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জিয়া হাশানের উপন্যাস 'রুপালি আলেয়ার আয়োজন' দক্ষিণাঞ্চলের বিল-বাঁওড় ঘেরা কুমুদখালি গ্রামের প্রেক্ষাপটে রচিত। স্বাধীনতা-পরবর্তী সময়ে রক্ষীবাহিনী, সর্বহারাদের সংঘাত আর গ্রামের প্রভাবশালী মহলের জটিল সম্পর্কের মাঝে এক পূর্ণিমার রাতে জ্যোৎস্নায় পাওয়া আনু নামের যুবকের অলৌকিক ঘটনা নিয়ে এগিয়ে চলে কাহিনি। লেখক বাস্তবের সঙ্গে মিশিয়ে দিয়েছেন লোকায়ত বিশ্বাস আর লোকমিথ, ফলে দৈনন্দিন জীবনের প্রতিটি বাঁক যেন জাদুবাস্তবতার ছোঁয়া পায়।
লেখকের বর্ণনাভঙ্গি আঞ্চলিক শব্দের প্রাণবন্ত ব্যবহার আর নাগরিক রুচির শিল্পসমন্বয়ে অনন্য। বাক্যে বাক্যে ছড়িয়ে থাকে কৌতুক আর রসবোধ, সঙ্গে লোকজীবনের ঘনিষ্ঠ আচার-সংস্কৃতির উপস্থিতি। স্বতঃস্ফূর্ত ও সহজ ভাষায় লেখা এই উপন্যাস পাঠকের জন্য দারুণ সুখপাঠ্য হয়ে উঠেছে। জিয়া হাশানের বহুস্বরের বিন্যাস এখানেই যেন পূর্ণতা পেয়েছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published: January 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |