ভ্রান্তিবিলাস ও হালাকুর প্রত্যাবর্তন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রামেন্দু মজুমদারের সংকলন 'ভ্রান্তিবিলাস ও হালাকুর প্রত্যাবর্তন' দুই ভিন্ন স্বাদের নাটক একত্রে এনেছে। শেক্সপিয়ারের 'দ্য কমেডি অব এরারস্' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বাংলা উপাখ্যান হিসেবে অনূদিত হয়েছিল, তারই নাট্যরূপ ভ্রান্তিবিলাস, একটি নির্মল হাস্যরসের নাটক।
অন্যদিকে হালাকুর প্রত্যাবর্তন মূলত আরবি নাটক, যার ইংরেজি অনুবাদ থেকে বঙ্গীকরণ করেছেন গ্রন্থকার। মূল রচয়িতা ড. শেখ সুলতান শারজার শাসক, সত্যানুসন্ধানী লেখক ও শিক্ষাবিদ। ইতিহাসের সত্যকে আশ্রয় করে আরব দুনিয়ার বর্তমান ঘটনাবলির প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি। দুই ভাষা ও দুই সংস্কৃতির এই দুই নাটক বৈচিত্র্যসন্ধানী পাঠককে তৃপ্তি দেবে।
| অনুবাদক | : | রামেন্দু মজুমদার |
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843906892 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |