পাখিদের বিধানসভা
ফরিদউদ্দিন আত্তার রচিত সুফি সাহিত্যের মাস্টারপিস মানতিকুত তোয়ায়ের সম্বল করে নয়া বিনির্মাণ
by শাহমান মৈশান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহমান মৈশানের 'পাখিদের বিধানসভা' এক উত্তাল সময়ের গর্ভে জন্ম নেওয়া নাটক। এখানে রাষ্ট্রের নৈরাজ্য থেকে আত্মার অভিযাত্রা একসূত্রে গাঁথা হয়েছে। ইরানের মহান সাধক ফরিদউদ্দিন আত্তারের সুফি কাব্যের সমকালীন বিনির্মাণ এই নাটকটি।
আখ্যানে পাখিরা উড়ে চলে মানুষের আত্মিক অর্থের সন্ধানে, সীমুর্গের তালাশে। ত্যাগ, প্রেম ও জ্ঞানের উপত্যকা পেরিয়ে তারা পৌঁছায় সত্যের উপত্যকায়, সীমুর্গের দরবারে। সেখানে পাখিরা আবিষ্কার করে তাদের প্রত্যেকের হৃদয়ের ভেতরেই রয়েছে একেকটি সীমুর্গ। ত্রিশটি পাখির সেই উড়াল শেষে অদৃশ্য হয়ে যায়, কিন্তু রেখে যায় মৃত্যুভয়হীন আত্মানুসন্ধানের এক রাজনৈতিক কাহিনি। এই রাজনৈতিক কাহিনির আধ্যাত্মিক রূপকই হলো পাখিদের বিধানসভা।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published: January 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 119 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |