সমালোচকের সন্ধানে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুনিরা সুলতানার 'সমালোচকের সন্ধানে' বাংলা সাহিত্য সমালোচনার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। সমালোচনা এখানে কেবল পাঠযোগ্য টেক্সট নয়, বরং সময়, সমাজ ও ইতিহাসের সম্মিলিত বিশ্লেষণ। দুর্বিনীত পাণ্ডিত্যের প্রদর্শনী বা খালি উচ্ছ্বাসের ইমপ্রেশনিস্টিক আয়োজন কোনোটিই কাম্য নয়। বরং প্রত্যক্ষের ধারণা থেকে সুন্দরের বোধ, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, জীবনের নিবিড়তম সত্যের মনোযোগী পাঠই সমালোচনাকে সমৃদ্ধ করে।
বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ থেকে আধুনিক যুগের সমালোচনা সাহিত্যে রয়েছে বৈচিত্র্যপূর্ণ অনুধাবনের চিহ্ন। সাহিত্যতত্ত্ব ও নন্দনতাত্ত্বিক দৃষ্টির সমন্বয়ে সমালোচকের আবেগ আর মননচর্চার বিভিন্ন ক্ষেত্র উন্মোচিত হয়েছে এই গ্রন্থে। সাহিত্যপাঠকের জিজ্ঞাসা ও চিন্তার পরিসর বাড়াতে এটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849912040 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।