নো আদার চয়েস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বজিৎ চৌধুরীর 'নো আদার চয়েস' ছোটগল্পের একটি সংকলন। লেখক জানেন কখন গল্পের মোড় ঘুরাতে হয়, পাঠককে কোন ভাবের ঘোরে ফেলে কোন চরিত্র দিয়ে কোন কাজ করাতে হয়। চরিত্রের ভাষাভঙ্গি, চালচলন সবকিছুতে গল্পকে ছড়িয়ে দেওয়ার কৌশল তাঁর করায়ত্ত। তাঁর গল্পগুলো সত্যিকারের সাপের মতো ছোবল দেয়, আবার সাপ ভেবে দড়িতে প্রাণসংশয়ও ঘটাতে পারে।
গল্পের চরিত্রগুলো চেনাজানা মনে হলেও গল্পের বাঁকে বাঁকে তাদের নতুন করে আবিষ্কার করতে হয়। মধুবন্তী বা শ্রাবন্তীর মতো চরিত্রগুলো আমাদের খুব পরিচিত, কিন্তু তাদের তির্যক ব্যঙ্গোক্তি আর হাসি যেন পুরুষের সামনে নারীর আয়না ধরে রাখে। প্রেম, যৌনতা আর সাংসারিক অভ্যাসে জীর্ণ সম্পর্কের ভেতরেও লেখক খুঁজে পান নতুন গল্প। পড়তে পড়তে পাঠকের মনে জাগে বিস্ময়।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842952210 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |