তুষারবনে ভিন্ন মানুষ
by আলম শাইন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আলম শাইনের 'তুষারবনে ভিন্ন মানুষ' উপন্যাসের পটভূমি প্রাগৈতিহাসিক এক রহস্যকে ঘিরে। একসময় পৃথিবীতে নিয়ান্ডারথাল নামে এক মানব প্রজাতি বাস করত, যারা হোমো স্যাপিয়েন্সদের সমসাময়িক ছিল। গবেষণায় প্রমাণিত, এই দুই প্রজাতির মধ্যে সংকরায়ণ ঘটেছিল, তাই আধুনিক মানুষের জিনে আজও নিয়ান্ডারথালদের ছাপ রয়েছে। প্রায় ৩৫ হাজার বছর আগে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু কীভাবে তা দীর্ঘদিন রহস্যই ছিল।
উপন্যাসের গল্পে একদল অভিযাত্রী সাইবেরিয়ার দুর্গম উপত্যকায় নিয়ান্ডারথালদের সন্ধান পায়। ফেরার পথে বড় ভূমিকম্পের কবলে পড়ে তারা। পরে দুই অধ্যাপককে নিয়ে আবার সেখানে গিয়ে দেখে ভূমিকম্পে নিয়ান্ডারথালদের অবশিষ্টাংশ ধ্বংস হয়ে গেছে। অধ্যাপকদের বেদনাময় উচ্চারণে উঠে আসে পূর্বপুরুষদের রক্তের কলঙ্ক মুছে ফেলার ব্যর্থ আকাঙ্ক্ষা। দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাহিত্য সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত এই উপন্যাস পাঠককে ইতিহাস আর কল্পনার মিশেলে এক ভিন্ন জগতে নিয়ে যায়।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842200090 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |