রৌদ্রে কুসুমে বিরিক্ষিপত্রে যেটুকু ব্যথা খচিত হয়ে আছে
by আকিমুন রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রৌদ্রে কুসুমে বিরিক্ষিপত্রে যেটুকু ব্যথা খচিত হয়ে আছে' উপন্যাসের প্রধান চরিত্র তারামালা, মাটি ফুঁড়ে জেগে ওঠা এক সরল চারাগাছের মতো। যেদিকেই সে চোখ মেলে, মুগ্ধ হয়। পুকুরের জল, গাছের নানা রকম সবুজ তাকে ভীষণ টানে। সবুজ বিরিক্ষিদের সে ভালোবাসে। আকিমুন রহমান এখানে তুলে এনেছেন এক বাঙালি বালিকার অন্তরঙ্গ জগৎ।
বাংলাসাহিত্যে বালকের নিজের সঙ্গে বোঝাপড়ার কথা বলা হয়েছে অনেক। কিন্তু বালিকামনের এমন টুকরো-টাকরা কথা এত মাটিমাখা সুরে, এত স্নিগ্ধ স্বরে আগে কেউ বলেনি। গ্রামীণ প্রকৃতি আর শৈশবের স্মৃতিকাতর পাঠকদের জন্য এটি এক অনন্য পাঠ অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849896388 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |