তোমায় আমি দেখেছিলাম বলে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কুয়াশাচ্ছন্ন এক দুপুরে শূন্য বাতাসে ভেসে থাকা শিশিরকণা দেখে বৈশাখী যেন খুঁজে পায় নিজের জীবনের ছায়া। জীবন যে চিরস্থায়ী নয়, আবার ফুরিয়েও যায় না। এলোমেলো বেঁচে থাকার মধ্যেও মানুষ খোঁজে নতুন কোনো কিনারা। সাগরিকা নাসরিনের 'তোমায় আমি দেখেছিলাম বলে' উপন্যাসে জেলগেটে দাঁড়িয়ে যুবায়ের খুঁজে পায় না পরিচিত কোনো মুখ। স্ত্রী সামিয়ার প্রতি তার নেই ক্ষোভ, নেই সন্তুষ্টিও। সব অভিমান যেন বৈশাখীর দিকেই ধাবিত।
জামিনের জন্য যুবায়েরের কোনো তাড়া ছিল না। সামিয়ার অহেতুক প্রতিহিংসার শিকার হয়ে সে বরং নিখোঁজ হতে চায় লোকচক্ষুর আড়ালে। মাহমুদা বেগম ছেলে রাকিবের জন্য বানানো কেকের এক টুকরো যুবায়েরের মুখে তুলে দিয়ে বলেন, বৈশাখী যে তাঁকে জামিন করিয়েছে, তা যেন কেউ না জানে। কিন্তু কেন এই হাজতবাস? চারদিকে খুঁজেও বৈশাখীর দেখা মেলে না। দেখা হওয়ার চেয়ে না হওয়ার বিষাদ কি আরও মধুর? দোকানের আড়ালে বৈশাখীর কৌতূহলী চোখ। থাক, আর দেখা না হোক।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842952128 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |