লায়ালপুর জেল এস্কেপ
by স্বরলিপি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সালের সেপ্টেম্বর। মুক্তিযুদ্ধের সেই ভয়াল সময়ে পাকিস্তান মনে করছিল, যুদ্ধে তাদের জয় প্রায় নিশ্চিত। অবস্থানগত কারণে পাকিস্তানে আটকে পড়া বাঙালি সেনা সদস্যদের মধ্যে কয়েকজনকে শর্তসাপেক্ষে ছুটি দেওয়া হয়, বাকিদের রাখা হয় কার্যত দায়িত্বহীন অবস্থায়। কিন্তু মাত্র দুই মাসের মধ্যে পুরো যুদ্ধের চিত্র বদলে যায়। ভারতের সঙ্গে সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান, আর কিছু বাঙালি অফিসারকে বাধ্য করা হয় সেই যুদ্ধে অংশ নিতে। সেই যুদ্ধে ভারতের শত শত সৈন্য বন্দি হয়ে পড়ে পাঞ্জাবের লায়ালপুর জেলে, আর একপর্যায়ে সেই জেলেই জড়ো হয় প্রায় ২৭০০ বাঙালি সামরিক সদস্য।
স্বদেশে ফেরার আশায় বাঙালি সেনা ও নৌবাহিনীর কয়েকজন সদস্য শুরু করেন এক অবিশ্বাস্য অভিযান। পাকিস্তানি সেনা ও অন্য বন্দিদের চোখ এড়িয়ে তারা খনন করেন প্রায় ১৮৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ। সেই অভিযানে যোগ দেওয়া কেউ পেরেছেন দেশের মাটিতে ফিরতে, কেউ সুযোগ পেয়েও পালাতে পারেননি, আবার কারও ভাগ্যে জুটেছে কোর্টমার্শাল। স্বরলিপির 'লায়ালপুর জেল এস্কেপ' গ্রন্থটি সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের প্রত্যক্ষ বয়ানে লেখা এক রোমাঞ্চকর দলিল।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842200151 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |