অন্যজগৎ ১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৌহিদুল ইকবাল সম্পদের 'অন্যজগৎ ১' উপন্যাসে স্পেশাল ডিটেক্টিভ পুলিশের চৌকশ ডিটেক্টিভ রায়না মাসুদের হাতে আসে এক জটিল মার্ডার কেস। এলিট শ্রেণির প্রভাবশালী এক নেত্রী নিজ বাসায় খুন হয়েছেন, খুনিকে দ্রুত না ধরতে পারলে দেশে অস্থিরতা ছড়িয়ে পড়বে। তদন্ত করতে গিয়ে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে, খুনি যেন হাতের নাগালেই কিন্তু কে সে তা বোঝা যায় না।
সন্দেহভাজনদের অতীত খুঁড়তে গিয়ে রায়নাকে মুখোমুখি হতে হয় নিজের অতীতেরও। হাসপাতালের বিছানায় আধমরা এক লোক তার নিশ্ছিদ্র পরিকল্পনায় অনেক মানুষকে পুতুলের মতো নাচাচ্ছে। এমন এক খুনির পেছনে লেগেছে রায়না, যে বাস্তব আর অবাস্তবের সীমানা ঘোলা করে দিতে পারে। তাকে ধরতে গেলে চরম ত্যাগ স্বীকার করতে হবে রায়নাকে, এমন চ্যালেঞ্জের মুখে পড়ে পুরো এসডিপি বাহিনীই যেন অসহায়। থ্রিলারপ্রেমীদের জন্য এক নেশা ধরানো পড়া।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842952234 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 116 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |