শঙ্খের শপথ

by রেজুয়ান আহম্মেদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

রেজুয়ান আহ্মদেদের 'শঙ্খের শপথ' উপন্যাসের কাহিনি কক্সবাজারের জেলেপাড়ার মানুষের জীবনসংগ্রামকে ঘিরে। সমুদ্রের ঢেউয়ের মতোই ওঠাপড়া করে তাদের জীবন, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে ভয় আর অনিশ্চয়তা। মহাজন শুক্কু মিয়ার দাদনের শৃঙ্খলে বন্দি এই মানুষগুলো প্রতিদিন লড়াই করে টিকে থাকার জন্য। বাবুল জলদাস ও তার স্ত্রী কমলা সমুদ্রের সন্তান হয়েও নিজের ঘামের বিনিময়ে অন্ন জোগাতে পারে না, কারণ শোষণের জাল তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। এই বঞ্চনার বিরুদ্ধে একদিন ঐক্যের ডাক দেন তরুণ ইমরান ও বাবুল। মজনুর আত্মত্যাগ তাদের অনুপ্রাণিত করে 'কক্সবাজার জেলে শ্রমজীবী সমিতি' গড়ে তুলতে। আসমানীর নেতৃত্বে এই আন্দোলন ছড়িয়ে পড়ে শিক্ষা, অধিকার ও বিকল্প জীবিকার দাবিতে। রাষ্ট্রীয় দমন ও মহাজনের ষড়যন্ত্র উপেক্ষা করে জেলেরা প্রতিবাদে ফেটে পড়ে সমুদ্রের মতোই প্রবল শক্তিতে। শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই শেষ পর্যন্ত পরিণত হয় এক প্রতীকী দুর্গে, যেখানে প্রতিটি শঙ্খধ্বনি মুক্তির শপথ হয়ে প্রতিধ্বনিত হয় আকাশে, জলে এবং মানুষের অন্তরে।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:64
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all