বালি দ্বীপে
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফ আহমেদের 'বালি দ্বীপে' একটি পরিবারভ্রমণের স্মৃতিকথা, যেখানে লাবণ্যের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হয় ২০২৩ সালের মার্চে। ফিলিপাইনের ম্যানিলা থেকে এয়ার এশিয়ায় উড়ে যান লেখক, স্ত্রী লাবণ্য এবং দুই সন্তান ইরহা ও ইরশান। বালির দেনপাসার নোরা রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রেখেই শুরু হয় এক স্মরণীয় অভিজ্ঞতা। টেম্পলের এই দ্বীপে রাস্তার দুপাশে কাঠগোলাপের সারি, তানাহ লট ও উলুন দানু বেরাতান টেম্পল দেখার পর বিকেলের বৃষ্টি ভেজায় তাদের। পরদিন স্পিডবোটে নুসা পেনিদা দ্বীপে গিয়ে ব্রোকেন বিচ আর কেলিংকিং বিচের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। ফেরার পথে উবুদের মাঙ্কি ফরেস্টের বানর, তম্পকসিরিঙের পবিত্র ঝরনা আর অসংখ্য টেম্পল দেখেন। শেষ রাতটা ছিল উবুদের এক চমৎকার ভিলায়, যেখানে ছেলেকে নিয়ে রাতের বেলায় হাঁটতে হাঁটতে কেনা কলা আর বিস্কুটের স্মৃতিও মনের ভেতর জড়িয়ে আছে। বালি থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরলেও সেই মুহূর্তগুলো আজও অমলিন।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |