পৃথিবীর সীমানা ফিলিপাইনে
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফ আহমেদের 'পৃথিবীর সীমানা ফিলিপাইনে' এক পারিবারিক ভ্রমণকাহিনি। ২০২৩ সালের মার্চে লেখক স্ত্রী লাবণ্য, মেয়ে ইরহা ও ছেলে ইরশানকে নিয়ে ফিলিপাইন ভ্রমণে যান। ফিলিপাইন এশিয়ার পূর্ব প্রান্তের শেষ দেশ, যার পর সমতল মানচিত্রে আর কোনো দেশ দেখা যায় না। পৃথিবীর সেই সীমানা ছোঁয়ার গল্পই এই বই।
যাত্রা শুরু হয় ঢাকা থেকে সিঙ্গাপুরে, তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। সেখান থেকে আরেকটি ফ্লাইটে আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে পৌঁছান ম্যানিলায়। উত্তরে তাগাইতাই পাহাড়ের শীতল নিসর্গ দেখতে যান, আর বুলাকিন নদীর তীরে ঘুরে দেখেন ভিলা এসকুদেরোর ইতিহাস ও সংস্কৃতি।
জিপনিতে চড়ে রাতের ম্যানিলা শহর ঘুরে বেড়ান, ফুটপাতের দোকানে ল্যাগুঙ্গন ফিস দিয়ে ভাত খান। দক্ষিণে সুভিক বে দেখতে যান, শেষদিন ঘুরে দেখেন মেট্রো ম্যানিলার অলিগলি, জিরো পয়েন্ট, সান্তিয়াগো ফোর্ট আর ম্যানিলা বে। সবশেষে এয়ার এশিয়ার ফ্লাইটে রওনা হন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।